কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার আইএসের

০৩ নভেম্বর ২০২০, ০৮:১৩ AM
কাবুল হামলার আইএসের দায় স্বীকার

কাবুল হামলার আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। এদিকে এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে আইএস। সংগঠনটির মুখপাত্র হিসেবে পরিচিত কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ এই বিবৃতি প্রকাশ করেছে।

সোমবার(২ নভেম্ববর) স্থানীয় সময় সকালে ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত ৩ অস্ত্রধারীরা। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে খবর পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদমাধ্যম এএফপিকে জানায়, হামলায় ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এছাড়াও কাবুল পুলিশের এক মুখপাত্র বলেন, হামলায় নিহতদের সবাই শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন নারী।

এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হয় অপর দুই বন্দুকধারী। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান-ইরান বইমেলা চলছিল বলে জানা গেছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় আইএস দাবি করেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরে জড়ো হওয়া ৮০ জন আফগান বিচারক, তদন্তকারী ও নিরাপত্তা কর্মীকে হত্যা ও আহত করা হয়েছে।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬