মন্দিরে নামাজ, ৪ যুবকের বিরুদ্ধে এফআইআর ভারতে

০৩ নভেম্বর ২০২০, ০১:১১ AM
মন্দিরের অভ্যন্তরে নমাজ পড়েছেন ফইজল খান ও চাঁদ মহম্মদ

মন্দিরের অভ্যন্তরে নমাজ পড়েছেন ফইজল খান ও চাঁদ মহম্মদ © সংগৃহীত

মথুরার মন্দিরে নমাজ পড়ার জেরে প্রবল ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চার জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে কারা এসেছিল, তা নিয়ে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতের জিনিউজের সংবাদে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টা নাগাদ মথুরার নন্দগাঁও এলাকার নন্দ বাবা মন্দিরে বিনা অনুমতিতে নমাজ পড়েন ফইজল খান ও চাঁদ মহম্মদ নামে দুই ব্যক্তি।

সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অলোক রতন ও নীলেশ গুপ্তা। আর এরপরই মন্দির মসজিদ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এরপর চারজনের নামে থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

ইতোমধ্যে দায়ের করা এফআইএর ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির চত্বরে।


পরিস্থিতির তীক্ষ্ম নজরদারিতে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬