আসামে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলছে আজ

০২ নভেম্বর ২০২০, ১২:২৩ PM
স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে আসামের স্কুলগুলো

স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে আসামের স্কুলগুলো © ফাইল ফটো

করোনা পরিস্থিতির দীর্ঘ সময় পর এবার ভারতের আসামে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে স্কুলগুলো। আজ সোমবার থেকে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যটির শিক্ষা মন্ত্রণালয়।   

একইভাবে কর্মকর্তা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস পর আজ থেকে স্কুল খুলছে। এজন্য তারা ক্লাসে অংশগ্রহণ করার ব্যাপারে একটি নির্দেশনা প্রণয়ন করেছেন।

তাতে বলা হয়েছে, করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে শিক্ষার্থীদের জোড়-বিজোড় পদ্ধতিতে ক্লাসে অংশ নিতে হবে। ৬ষ্ঠ, অষ্টম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সোম, বুধ ও শুক্রবার ক্লাসে অংশগ্রহণ করবে। অন্যদিকে, সপ্তম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাসে অংশ নিবে।

রাজ্যটির সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব শিক্ষার্থীরা এক সঙ্গে স্কুলে আসতে পারবে না। তাদের দুটি ব্যাচে বিভক্ত করা হবে। এক ব্যাচ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুলে থাকবে। অন্যরা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস করবে। আর এটি নির্ধারণ করবেন প্রতিষ্ঠান প্রধান।

এরপরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ক্লাস পরিচালনা চালু রাখতে হবে। যাতে যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা ক্লাস করতে পারেন। তবে যথারীতি স্কুল ও কলেজের হোস্টেল সুবিধা বন্ধ থাকবে। পাশাপাশি প্রতি সপ্তাহে স্কুল স্যানিটাইজ করারও নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার।

 

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬