বিখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন

০২ নভেম্বর ২০২০, ১১:১৬ AM
যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহের সময় রবার্ট ফিস্ক

যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহের সময় রবার্ট ফিস্ক © ইন্টারনেট

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই। স্ট্রোকে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দ্য আইরিশ টাইম ও বিবিসি এ খবর জানায়। গত শুক্রবার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রবার্ট ফিস্ক ১৯৭০ সাল থেকে মধ্যপ্রাচ্য নিয়ে রিপোর্টিং করছিলেন। ওই অঞ্চলের প্রতিবেদন করে তিনি বহু পুরস্কার, সম্মাননা জিতেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করায় তাকে নিয়ে বিতর্ক হয়েছে পশ্চিমা বিশ্বে। তিনি প্রায় পাঁচ দশক ধরে বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার যুদ্ধের সংবাদ সংগ্রহ করেন।

ফিস্ককে ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস ‘ব্রিটেনের খুব সম্ভবত সবচেয়ে খ্যাতিমান বিদেশ প্রতিবেদক’ হিসেবে আখ্যায়িত করে। তিনি ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্টের মেইডস্টোনে জন্মগ্রহণ করেন। পরে আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে ডাবলিনের ডালকিতে বসবাস করছিলেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬