ভূমিকম্পের ১৮ ঘণ্টা পর মাসহ তিন শিশুকে জীবিত উদ্ধার

৩১ অক্টোবর ২০২০, ১০:৪২ PM
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ © ফাইল ফটো

তুরস্কে শুক্রবার শক্তিশালী ৭ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এই ভূমিকম্পের  আঘাতে দেশটিতে ২৬ জন ও গ্রিসের এক দ্বীপে দু’জন মারা গেছেন।

এদিকে ভূমিকম্পের ১৮ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপ থেকে তুর্কি তিন শিশু ও তাদের মাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে ১৮ ঘণ্টা আটকা পড়েছিলেন মা ও তার তিন শিশু। তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। আরও এক শিশুকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শুক্রবারের ওই ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শক্তিশালী এই ভূমিকম্পে এজিয়ান উপকূল সংলগ্ন বন্দরনগরী ইজমিরের অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ইজমিরে বিধ্বংসী ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে আজ আরও অনেক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

তুর্কি পরিবেশ বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, এ পর্যন্ত আনুমানিক একশ জনকে উদ্ধার করা হয়েছে। ইজমিরের কর্মকর্তারা বলছেন, শহরটির ২৫ জন মানুষ শক্তিশালী এই ভূমিকম্পে নিহত হয়েছেন।

এ ছাড়া শক্তিশালী ভূমিকম্পে গ্রিসের সামোস দ্বীপের ভবনের দেয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬