প্রকাশ্যে আজান দিয়ে মহানবীর অবমাননার প্রতিবাদ ইতালিতে

৩১ অক্টোবর ২০২০, ১০:০৪ PM

© সংগৃহীত

সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে ইতালির মুসলিমরা। শুক্রবার ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। পরে ফ্রান্স দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা প্রতিবাদ সভা করেন।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

জানা গেছে, এই প্রতিবাদে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান ও অন্যান্য অভিবাসীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা। তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে তাই বিশ্ব মুসলিম আজ ক্ষুব্ধ। এমন ঘৃন্য কাজের প্রতিবাদ জানাতে আমরাও সবাই রাস্তায় নেমে এসেছি।

বক্তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মত এ ধরনের অন্যায় কাজ কখনও মেনে নেবে না তা আগেই বোঝার দরকার ছিল ফ্রান্সকে। হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়। ইতোমধ্যে অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close