সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত: ট্রুডো

৩১ অক্টোবর ২০২০, ০৮:১২ PM
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো © ফাইল ফটো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মত প্রকাশের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা উচিত নয়। সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো উচিৎ। সম্প্রতি ফ্রান্সে বাকস্বাধীনতার নামে ইসলাম অবমাননার প্রতিক্রিয়ায় তিনি শুক্রবার এসব কথা বলেন।

কিছু দিন আগে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। এই ঘৃণ্য পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাকস্বাধীনতা পুরোপুরি লাগামহীন নয়। কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দেওয়া উচিত নয়।

তিনি বলেন, জনাকীর্ণ কোনো সিনেমা হলে গিয়ে উচ্চস্বরে চিৎকার করার অধিকার আমাদের নেই। এর একটা সীমা আছে। আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ট্রুডো বলেন, এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানাই।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close