মক্কার মসজিদ আল হারামের গেটে গাড়িহামলা

৩১ অক্টোবর ২০২০, ১০:৩৯ AM
মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারাম

মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারাম

সৌদি আরবের মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিনের শেষভাগে মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আাটক করেছে নিরাপত্তাবাহিনী।

মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।

এদিকে সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি ‘মানসিক ভারসাম্যহীন’।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬