কাশ্মীরে বিজেপির তিন নেতাকে গুলি করে হত্যা

৩০ অক্টোবর ২০২০, ১২:০৫ PM
কাশ্মীরে টহলরত ভারতীয় সেনা

কাশ্মীরে টহলরত ভারতীয় সেনা © আনন্দবাজার

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিজেপি যুব মোর্চার তিন নেতাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে কুলগ্রাম জেলার ওয়াইকে পোরা এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার খুনের নিন্দা করে নিহত টুইটারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইতু, সংগঠনের জেলা কর্মসমিতির সদস্য উমর রশিদ বেগ এবং স্থানীয় নেতা উমর রমজান হজাম। তিন জনেই ওয়াইকে পোরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে আনন্দবাজার জানিয়েছে, হামলার সময় বিজেপির তিন যুব নেতা একটি গাড়িতে যাচ্ছিলেন। সে সময় জঙ্গিরা গাড়ি লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুড়ে তাঁদের ঝাঁঝরা করে দেয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তিন জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা রাত ৮টা ২০ মিনিটের দিকে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলাম।’ সকালে জেলা সুপার-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। এরপর এলাকাজুড়ে শুরু হয় পুলিশি টহলদারি।

ভারতের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘আমাদের তিন উদ্যমী তরুণ নেতার খুনের নিন্দা করছি। তাঁরা জম্মু ও কাশ্মীরের জন্য অসাধারণ কাজ করছিলেন। এই শোকের সময় তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও এ দিন তিন যুব মোর্চা নেতা খুনের নিন্দা করেন।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬