ফ্রান্সের পণ্য বয়কটের ডাক সাবিলা নূরের

২৯ অক্টোবর ২০২০, ০৩:২৯ PM
সাবিলা নূর

সাবিলা নূর © ফাইল ফটো

সম্প্রতি ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আহ্বান জানান।

ফেসবুকের ওই পোস্টে ফ্রান্সের সব সেবা ও পণ্য বয়কট করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন , যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দাড়িয়ে এতটুকু বলতে পারেন যে আপনি তার অপমানে চুপ ছিলেন না!! নূন্যতম প্রতিবাদ হলেও করেছেন!’’

এদিকে সাবিলা নূরের ওই পোস্টটি ইতোমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। সর্বশেষ পোস্টটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ৩৭ হাজারেরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২৩ হাজার জন পোস্টটিতে মন্তব্য করেছেন। আরা পোস্টটি শেয়ার করেছেন প্রায় ৫০০ জন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬