এবার বিতর্কের মধ্যেই ফরাসি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ভাইরাল

২৯ অক্টোবর ২০২০, ০৯:২১ AM
এমানুয়েল ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র

এমানুয়েল ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র © সংগৃহীত

ফান্সে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যে ক্ষোভ বাড়ছে মুসলিম প্রধান দেশে। এরই মধ্যে দেশটির সাময়িকী শার্লি হেবদোর ব্যঙ্গচিত্র নিয়ে বেফাঁস মন্তব্য করে সারা বিশ্বে নিন্দার পাত্র হয়েছেন ম্যাক্রোঁ। সম্প্রতি দেশটির এমানুয়েল ম্যাক্রোঁর একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের এই ব্যঙ্গচিত্রটি শেয়ার করছেন ফেসবুকে।

ম্যাক্রোঁর সেই ব্যঙ্গচিত্রটি নিয়ে খবরও প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রটি এঁকেছেন মৌরিতানিয়ার এক শিল্পী। তার নাম খালিদ ওলেদ মাওলা ইদরিস। সেই ব্যঙ্গচিত্র আঁকার জেরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির ফরাসি দূতাবাস।

তবে ফেসবুকে খালেদ বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন। ফেসবুকে খালেদ লিখেছেন, তাঁর চুক্তি বাতিল হওয়ার সঙ্গে ফরাসি দূতাবাসের কোনো সম্পর্ক নেই। মৌরিতানিয়ায় ফরাসি একটি কোম্পানির হয়ে তিনি কাজ করতেন।

তবে ম্যাক্রোঁর মন্তব্যে সারা বিশ্বে যে ঝড় উঠেছে তাতে ওই কোম্পানির কার্যক্রম স্থগিত রয়েছে। কারণ ফরাসি প্রেসিডেন্ট বিশ্বব্যাপী যে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন তাতে সহিংসতার আশঙ্কা রয়েছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬