গাছের নীচে বসে পরীক্ষা

০৮ অক্টোবর ২০২০, ০৫:৪১ PM
গাছতলায় বসে পরীক্ষা দিতে ভারতের শিক্ষার্থীরা

গাছতলায় বসে পরীক্ষা দিতে ভারতের শিক্ষার্থীরা © সংগৃহীত

ইন্টারনেট দুর্ভোগ ও বন্যা পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নিয়ে ভারতে প্রশ্ন উঠেছে। যদিও সামান্য দু্র্ভোগ হলেও পরীক্ষা সুষ্ঠু ভাবেই হয়েছে বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার স্নাতকের চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষার প্রথম দিনই ভিড় দেখা গেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মালদহ ও দুই দিনাজপুরের অধিকাংশ কলেজে।

ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছেন শতাধিক পরীক্ষার্থী। কয়েক জন পরীক্ষা দিচ্ছেন কলেজ চত্বরের গাছতলায়। সোমবার এমনই ছবি দেখা গিয়েছে মালদহের কালিয়াচকের সুলতানগঞ্জ কলেজে। করোনার অনলাইনে বাড়িতে বসেই পরীক্ষা দেওয়ার নিয়ম জারি করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারতে করোনাভাইরাসের মধ্যেই স্কুল খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এদিকে কলেজে স্নাতক স্তরের পরীক্ষাও শুরু হয়ে গেছে। কিন্তু বিপত্তি বেঁধেছে সেই পরীক্ষার উত্তরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করিমা সুলতানা বলেন, ‘‘দুর্বল ইন্টারনেট পরিষেবার জন্য প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করতে সমস্যা হচ্ছে। তাই ঝুঁকি না নিয়ে কলেজে গিয়েই পরীক্ষা দিয়ে উত্তরপত্র জমা দিয়েছি।’’

কালিয়াচক কলেজের অধ্যক্ষ নাজিবর রহমান বলেন, ‘‘কয়েক জন পরীক্ষার্থী কলেজে চলে আসেন। তাঁদের ভবিষ্যতের কথা ভবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।’’ এমনই ছবি দেখা গেছে, গাজল কলেজ, মালদহ মহিলা কলেজও।

ইন্টারনেট পরিষেবা দিনভর বিপর্যস্ত রইল ভারতের উত্তর দিনাজপুর জেলা জুড়েই। গ্রামগঞ্জের পাশাপাশি বেহাল ইন্টারনেট পরিষেবার জেরে নাজেহাল হলেন স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরা।

তাঁদের দাবি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তর দিনাজপুর জেলায় পাঁচটি কলেজ রয়েছে। আর প্রতিটি কলেজেই সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। নির্ধারিত সময়ে উত্তরপত্র জমা না দিতে পেরে দিশাহারা হয়ে পড়েন পরীক্ষার্থীরা।

কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষকুমার দাস বলেন, ‘‘এ দিন জেলা জুড়েই ইন্টারনেট সংযোগ খারাপ থাকায় সমস্যা তৈরি হয়। আমরা অধ্যাপকদের হোয়াটস অ্যাপ এবং অফলাইনেও প্রচুর উত্তরপত্র জমা নিয়েছে।’’

অনলাইনে পরীক্ষায় হোঁচট খেলেন ভারতের দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থীদের অনেকেই। তাই কেউ উত্তরপত্র হাতে নিয়ে গেলেন কলেজে, কেউ আবার প্রশ্নপত্র ডাউনলোড করতে ভিড় করলেন এলাকার সাইবার ক্যাফেতে। সমস্যার কথা ভেবে জেলার কলেজগুলি অফলাইনে উত্তরপত্র জমা নেওয়ার আশ্বাস দিলে চিন্তা কমে পরীক্ষার্থীদের।

বুনিয়াদপুর কলেজের শিক্ষিকা তনিমা দত্ত বলেন, ‘‘একসঙ্গে সবাই অনলাইনে উত্তরপত্র জমা দিতে গেলে সার্ভারের সমস্যা হতে পারে জেনে আমরা পরীক্ষার্থীদের বলে দিয়েছিলাম তারা যেন কলেজে অফলাইনে তা জমা করে। আমরাই তা অনলাইনে আপলোড করে দেব। প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থীই অফলাইনে উত্তরপত্র জমা করেছে।’’ [সূত্র: আনন্দবাজার]

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence