চাকরি পাওয়ার আনন্দে রাস্তায় তরুণীর নাচ (ভিডিও)

০২ অক্টোবর ২০২০, ১০:২৭ AM
চাকরি পাওয়া সেই তরুণী

চাকরি পাওয়া সেই তরুণী © সংগৃহীত

নতুন চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে আর তা কেমন করে উদযাপন করতে হয় তাই যেন দেখিয়ে দিলেন এক তরুণী। চাকরি পাওয়ার পর নতুন অফিস থেকে বেরিয়েই রাস্তায় কিছুটা নেচে নেন তিনি। তবে তা ধরা পড়ে যায় সিসি ক্যামেরায়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে দেন ওই তরুণীর নতুন বস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ডাকারা স্পেন্স নামে এক নারী ভিডিয়োটি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, এই মাত্র আমি এই তরুণীকে চাকরি দিয়েছি এবং এটা তার প্রতিক্রিয়া।”

ভিডিওটি সম্ভবত তারই অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেটি তার নজরে আসার পরই শেয়ার করেন ইনস্টাগ্রামে। আর করবেন নাই বা কেন, এমন একটি ভিডিও যে কারও মনই ভাল করে দিতে পারে, নতুন বসের তো বটেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাত দিয়ে হেঁটে আসছেন এক তরুণী, পরনে নীল লেগিন্স আর বিস্কুট রঙের জ্যাকেট। ফুটপাত থেকে নেমে, রাস্তায় যেখানে রাখা গাড়ি দাঁড় করানো থাকে সেখানে একটি ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য থামেন। ডাইনে বাঁয়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশ কিছুটা নেচে নেন। তার পর যেমন স্বাভাবিক ভাবে এসেছিলেন, ফের তেমন ভাবেই হেঁটে চলে যান।

ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখছে। সেই সঙ্গে সমানে পড়ছে লাইক আর কমেন্ট। অনেকেই ওই তরুণীর আনন্দের নাচ দেখে মজার কমেন্ট করতে ভোলেননি।

 

দেখুন ভিডিওতে...

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬