সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ

০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ AM
সেন্টমার্টিন

সেন্টমার্টিন © ফাইল ছবি

সেন্টমার্টিন দ্বীপের আকাশে অজ্ঞাত ড্রোন উড্ডয়নের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার এই দ্বীপসংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেটির পূর্ব পাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে দ্বীপবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণের উদ্দেশ্যে মিয়ানমার দিক থেকে ড্রোনগুলো উড়ানো হয়ে থাকতে পারে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রাতে জেটির পূর্ব আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। তার ভাষ্য, এগুলো মিয়ানমার থেকে আসতে পারে এবং সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশও হতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা জরুরি।

দ্বীপের জেলে মোহাম্মদ আজিম বলেন, রাতে আকাশে ড্রোন দেখে অনেক মানুষ জড়ো হন এবং পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। অনেকেই ধারণা করছেন, ড্রোনগুলো মিয়ানমার থেকে এসে থাকতে পারে এবং আরাকান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন উড্ডয়ন বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬