নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন

০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

নকল প্রতিরোধে পাবলিক পরীক্ষা আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৮০ সালের এই আইন সংশোধনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় নকল ও সংশ্লিষ্ট অপরাধের বিচার আরও কঠোর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, যা আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এছাড়া সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ কৃচ্ছসাধন ও ব্যয় সংকোচনের একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে সৃষ্ট সংকট মোকাবিলার বিষয়টি বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বাণিজ্যিক খাতেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে পুরোনো বাস আমদানির অনুমতি থাকবে না।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬