২৫ শিশুকে বিষ প্রয়োগ: চিনে শিক্ষিকার মৃত্যুদণ্ড

৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২ AM
২৫ শিশুকে হত্যা: চিনে শিক্ষিকার মৃত্যুদণ্ড

২৫ শিশুকে হত্যা: চিনে শিক্ষিকার মৃত্যুদণ্ড © সংগৃহীত

কিন্ডারগার্টেন স্কুলের ২৫টি শিশুকে বিষপ্রয়োগ ও তাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় চীনে এক শিক্ষিকাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

গত বছর চীনের জাওঝুও শহরের একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাদের সকালের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। নার্সারির ওই শিশুদের হাসপাতালে ভর্তি করার পর শিক্ষিকা ওয়াং ইয়ানকে গ্রেফতার করা হয়।

দেশটির আদালত বলেছে, ঝগড়ার পর প্রতিশোধ নিতে সহকর্মীর ছাত্রছাত্রীদের সকালের নাস্তার সাথে সোডিয়াম নাইট্রেট (বিষ) মিশিয়ে দিয়েছিলেন ওয়াং। আদালত ওয়াংকে ‘বদমেজাজি ও সঙ্কীর্ণমনা’ বলে বর্ণনা করেছে।

জানা যায়, গত বছরের ২৭ মার্চের এ ঘটনায় চীনের মানুষ হতবাক হয়ে পড়েছিল। ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬