বাংলাদেশি তরুণীর সঙ্গে প্রেম, অতঃপর বিবাহবন্ধনে ইতালির পুলিশ সদস্য

১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ AM

© সংগৃহীত

ইতালির দোমেনিকো তামবুররিনো নামে এক পুলিশ সদস্য প্রেম করে বিয়ে করেছেন বাংলাদেশি এক তরুণীকে। দীর্ঘদিন প্রেমের পর পরিণয় সূত্রে আবদ্ধ হন তারা। ইতালির গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভুত ২৫ বছরের তরুণী সুমাইয়া তুরিন সিটিতে পড়ার সময় ওই পুলিশ সদস্যের সঙ্গে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ভালোবাসা হয়। সবশেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ ইতালির সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

এরপর বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন নবদম্পতি। ভিন্ন দুই সংস্কৃতির হলেও প্রেমের টানে নিজেদেরকে আপন করে নিলেন দুজন। বিয়ের অনুষ্ঠানে বর ইউনিফর্ম পরেন, আর লাল রঙের শাড়ি পরেন সুমাইয়া।

দোমেনিকো ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিনিয়ারির’ মার্শাল হিসেবে কর্মরত রয়েছেন। তার কর্মস্থল উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিনে।

এদিকে করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় সুমাইয়ার পরিবারের কেউই বাংলাদেশ থেকে ইতালিতে যেতে পারেননি। স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশি তরুণীর ইতালিতে পুলিশ সদস্যকে বিয়ে করার ঘটনা এটিই প্রথম।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬