করোনামুক্ত অভিনেত্রী কোয়েল পরিবার

০২ আগস্ট ২০২০, ০৯:০৮ PM

© ফাইল ফটো

দীর্ঘ লড়াইয়ের পর করোনাকে জয় করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নিজেই নন, তার সঙ্গে গোটা মল্লিক পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ রবিবার সন্ধ্যায় টুইট করে কোয়েল নিজেই জানিয়েছেন।

টুইটবার্তায় অভিনেত্রী বলেন, যাবতীয় ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য ভাষায় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। যা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং নেগেটিভ এসেছে।

এর আগে গত ১০ জুলাই কোয়েল নিজেই টুইটারে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। সেদিনই করোনা পজিটিভ রিপোর্ট আসে কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকেরও। কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, রিপোর্ট নেগেটিভ আসলেও এখনই স্বাভাবিক অবস্থায় ফিরছেন না অভিনেত্রী এবং গোটা পরিবার। আরও কিছুদিন আইসোলেশনেই থাকবেন তাঁরা।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের। তাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হওয়া রোগীর পরিসংখ্যানটা বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত মোট ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬