করোনাকালীন অনলাইন শিক্ষাকার্যক্রম

শিক্ষক ও অভিভাবকদের নতুনভাবে চিন্তা করা উচিত বললেন— ট্রাম্প

১৫ জুলাই ২০২০, ০৯:৪০ AM

© ফাইল ফটো

করোনাকালীন এই সময়ে লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো'র বিদ্যালয়গুলোতে আগস্ট থেকে কেবল অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি অভিভাবক এবং শিক্ষকদের বলবো- আপনাদের উচিত নতুনভাবে চিন্তা করা। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই ভয়ঙ্কর সিদ্ধান্ত।

তিনি আরও বলেছেন, শিশুরা এবং তাদের বাবা-মায়েরা মানসিক বিকারগ্রস্থ হয়ে মারা যাবে। তারা মারা যাবে, কারণ তারা যা করতে চাইবে, তা করতে পারবে না। মায়েরা বাইরের কাজে বের হতে পারবে না, কারণ তাদের সন্তানরা বাড়িতে থাকবে এবং শিশু ও তাদের বাবাকে দেখভাল করতে হবে।

এর আগে করনাকালীন মহামারিতেও মাস্ক ব্যবহারের পক্ষে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প এবার মত বদলে জানিয়েছেন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে না বিদেশি শিক্ষার্থীদের। শুধু অনলাইন ক্লাস করলে দেশটি ছাড়তে হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

 

সূত্র : রয়টার্স

 

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম
  • ১১ মার্চ ২০২৬
জ্বালানি সংকটের শঙ্কায় অফিস সপ্তাহে ৪ দিন, এমপিদের বেতন কমা…
  • ১১ মার্চ ২০২৬
শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা
  • ১১ মার্চ ২০২৬
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ
  • ১১ মার্চ ২০২৬
তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
close