ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগে আম্পানের আঘাত, সুন্দরবনে তাণ্ডব

২০ মে ২০২০, ০৫:৪৫ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ PM

© আনন্দবাজার

ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। ভারতের পশ্চিমবঙ্গের দিঘা-সুন্দরবন এলাকায় এখন তুমুল তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়। ঘরবাড়ি ভাঙছে, উপড়ে পড়ছে গাছপালা। উপকূল এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস।

প্রবল বেগে ভারতের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার এক দিক দিয়ে স্থলভাগে ঢুকে পড়ছে ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)। দুপুর থেকে ঝড়ের দাপটে বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। কোথাও গাছ ভেঙে পড়ছে। কোথাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি।

ঝড়ের দাপট থেকে রক্ষা পায়নি শহর কলকাতাও। বিকাল ৪টা নাগাদ শহরে ঝড়ের বেগ ১০০ কিলোমিটার পেরিয়ে যায়। যদিও তার আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়তে শুরু করে। ভেঙে পড়ে রাস্তার পাশের বাতির খুটিও।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আমপানের প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়। খবর আনন্দবাজার।

এ দিন সকালে পূর্ব মেদিনীপুর, তাজপুর, বকখালি, হিঙ্গলগঞ্জ, মন্দারমণি এবং দিঘাসহ বেশ কিছু এলাকায় ঝড় বইতে শুরু করে। প্রবল ঝড়ে বকখালিতে বেশ কিছু গাছ উপড়ে গিয়েছে। রাস্তার উপর গাছ ভেঙে পড়ে দিঘাতেও। বেশ কিছু কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে কাকদ্বীপে।

আজ বুধবার সন্ধ্যায় সুন্দরবনে পুরোপুরি আছড়ে পড়ার কথা আম্পানের এ সময় ঘূর্ণনের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তা বেড়ে ১৮৫ কিলোমিটারের আশপাশেও পৌছতে পারে বলে জানা গেছে। কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়াতেও আমপানের পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬