দ্বিতীয় মেয়াদে এমসিসির প্রেসিডেন্ট হলেন সাঙ্গাকারা

০৭ মে ২০২০, ০১:০১ PM

© ফাইল ফটো

টানা দ্বিতীয়বারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। করোনা পরিস্থিতিতে এমন বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমসিসি'র প্রেসিডেন্ট পদে এক বছরের মেয়াদে সাধারণত একজনকেই দায়িত্ব পালন করতে দেখা যায়। প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট সাঙ্গাকারাকে দ্বিতীয় মেয়াদে থাকার প্রস্তাব দিয়ে সেই ঐতিহ্যে ছেদ টানলো খোদ এমসিসি। সাধারণত এমিসিসি’র প্রেসিডেন্ট পদের মেয়াদকাল এক বছর।

ইতিহাস বলছে, এমন অভূতপূর্ব পরিস্থিতির কারণে এর আগে মাত্র তিনজন ব্রিটেনের এই অভিজাত ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এক বছরের বেশি সময় থেকেছেন। অর্থাৎ, ১৮২১ পরবর্তী সময় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট পদে বসা ১৬৮ জনের মধ্যে চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ বৃদ্ধি হলো সাঙ্গাকারার।

এমসিসি'র সঙ্গে সাঙ্গাকারার সম্পর্ক অনেক পুরনো। ২০১১ সালে এমসিসি'র এক সভায় স্মরণীয় এক ভাষণ দিয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি। ২০১২ সালে ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে এবং একই বছর ক্লাবের বিশ্ব ক্রিকেট কমিটিতে যোগ দেন তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬