আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ PM
যমুনা ফার্টিলাইজার

যমুনা ফার্টিলাইজার © সংগৃহীত

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা  ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা সূত্রে জানা গেছে- চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়। 

দীর্ঘদিন পর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরো বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।

উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাবেক স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৬ নভেম্বর ২০২৬
রাতভর পার্কিংয়ে ছিল বাস, ভোরে পুড়ে ছাই
  • ২৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬