রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার চায় সিজেপি 

০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM
রাাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

রাাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হওয়া হামলার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করেছে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করা আর্ন্তজাতিক সংগঠন  কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। মঙ্গলবার (৬ আগস্ট) সিপিজের এশিয়া বিষয়ক ব্যুরোর এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাবির একটি আবাসিক হলের সামনে সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকসহ অন্তত ১০ জনের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দেশীয় অস্ত্র, লাঠি ও বেসবল ব্যাট ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সিপিজে এশিয়া জানায়, হামলার সময় দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তাদের মারধর করা হয়। আহত চার সাংবাদিককে পরে হাসপাতালে ভর্তি করা হয়।

সংস্থাটি আরও বলছে, হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে সিপিজে এশিয়া। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থা।

  

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬