করোনা তহবিল সংগ্রহ মিশনে প্রিন্স হ্যারির খুদে সন্তানও!

০৭ মে ২০২০, ০৮:৫৮ AM

মহামারি করোনা মোকাবেলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছের বিশ্বনেতারা। যে যেভাবে পারছে তহবিল জোগাড় করছে দরিদ্রদের সহায়তা করার জন্য। বিশ্বে বড়ো বড়ো নেতারাসহ এ তহবিল জোগাড়ে অংশ নিচ্ছে নামি দামি তারকারাও। এরই মধ্যে বিশ্বের বড়ো বড়ো তারকারা কোটি কোটি ডলার সংগ্রহ করেছেন ইতিমধ্যে। কিন্তু এই মহান উদ্যোগে শেষ পর্যন্ত নাম যোগ হলো ব্রিটেনের প্রিন্স চার্লস ও মেগান মার্কেলের খুদে পুত্র আর্চির।

বুধবার ( ৬ মে ) ছিল আর্চির প্রথম জন্মবার্ষিকী। ২০১৯ সালের ৬ মে তার জন্ম হয়। অন্য সময় হলে রাজকীয় আয়োজনে ঢাকঢোল পিটিয়ে হয়তো তার জন্মদিন উদ্যাপন করতেন হ্যারি-মেগান। কিন্তু সেটি না করে ঘরের মধ্যে পুত্রকে ‘ডাক, র্যাবিট’ কবিতা আবৃতি করে শোনালেন মেগান।

অন্য সময়ের মতো নয় বরং এদিন জন্মদিনে পুত্রের গায়ে ছিল একদম সাধারণ একটা জামা। তার মায়ের পোশাকও ছিল সাধারণ। রানি এলিজাবেথ, প্রিন্স চার্লসসহ রাজপরিবারের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা খুদে আর্চিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারেই।

আর্চির ভিডিওটা সেভ দ্য চিলড্রেনের করোনা তহবিল সংগ্রহের অ্যাকাউন্টে শেয়ার করেছেন মেগান, যা ব্যাপক সাড়া ফেলেছে। ঐ অ্যাকাউন্টে অনেক সেলিব্রেটিও অংশ নিয়েছেন তহবিল সংগ্রহের কাজে।

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬