ভারতে গণপরিবহন চালু হচ্ছে

০৬ মে ২০২০, ০৭:২১ PM

© ফাইল ফটো

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গডকরি জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া গণপরিবহন শিগগিরেই চালু হচ্ছে। এসময় গণপরিবহন কর্তৃপক্ষকে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে।

আজ বুধবার দেশটির বাস অ্যান্ড কার অপারেটরস ফেডারেশনের নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। শিগগিরই নতুন কিছু বিধি-নিষেধ সাপেক্ষে রাস্তায় গণপরিবহন চালুর অনুমতি দেয়া হবে বলে ফেডারেশনের নেতাদের আশ্বাস দেন গডকরি।

দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গাড়িতে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার রাখা ও অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যানবাহনে সামাজিক দূরত্ব মেনে যাত্রী পরিবহনের পাশাপাশি সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি।

তবে কবে নাগাদ রাস্তায় যান চলাচল শুরু হবে সেব্যাপারে নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেননি তিনি। দেশটিতে দুই দফায় বাড়ানো লকডাউন আগামী ১৭ মে শেষ হবে।

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৩৬ জন এবং প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯৫ জনের।

এদিকে দেশটির সরকার কম সংক্রমিত এবং যেসব এলাকায় এখনও করোনা রোগী পাওয়া যায়নি; সেসব এলাকায় ইতোমধ্যে লকডাউনের বিধি-নিষেধ শিথিল করে নতুন কিছু স্বাস্থ্যবিধি আরোপ করেছে। গত সোমবার থেকে লকডাউন শিথিল হওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় কিছু কিছু শিল্প-প্রতিষ্ঠান, কল-কারখানা ও দোকানপাট চালুর অনুমতি দেয়া হয়েছে।

দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছু দোকানপাট এবং বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মচারীর উপস্থিতিতে চালু করার অনুমতি দিয়েছেন। গণপরিবহন জোড়-বিজোড় পদ্ধতি চালু করা হতে পারে বলে জানিয়েছেন কেজরিওয়াল। [সূত্র: এনডিটিভি]

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬