সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু

০৬ মে ২০২০, ০৫:৫৮ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরো ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম। তিনি জানান, মৃত্যুবরণকারী ৬৪ জনের মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র , পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন। দেশটিতে এখন অবদি ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী।

উল্লেখ্য, গত ২ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কথা জানায় সৌদি আরব। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫১ জন। এর মধ্যে মারা গেছেন ২০০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬