৫০ বছরের মধ্যে আবাসস্থল হারাতে পারে ৩০০ কোটি মানুষ

০৬ মে ২০২০, ১১:০৬ AM

বিশ্বে ক্রমেই বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। আর বর্তমানে যেভাবে বৈশ্বিক উষ্ণায়নের হার বাড়ছে একই মাত্রায় বাড়তে থাকলে আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের অন্তত ৩০০ কোটি মানুষ তাদের আবাসস্থল হারাবে। গত সোমবার ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত গবেষণার বরাতে সিএনএন জানায়, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ যদি বর্তমান গতিতে চলতে থাকে তবে ২০৭০ সালের মধ্যে কয়েকটি অঞ্চলের তাপমাত্রা মাত্রারিক্ত হারে বাড়বে।

ফলে, সেসব অঞ্চলে বাস করা অন্তত ৩০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

জলবায়ু বিজ্ঞানী ও পরিবেশবিদ পরিচালিত জরিপ বলছে, প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য ১০০ কোটি মানুষকে হয় শীতল অঞ্চলে চলে যেতে হবে অথবা চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এখনি ব্যবস্থা না নেওয়া হলে পৃথিবী মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সর্তক করেছেন বিশেষজ্ঞরা।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ও সহ-গবেষক টিম কোহলার জানান, গত ৬ হাজার বছরে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি হারে বাড়তে চলেছে। হাজার বছর ধরে খাদ্য উৎপাদন ও পশুপালনের জন্য উপযোগী গড় তাপমাত্রায় মানুষের সমাজব্যবস্থা গড়ে উঠেছে।

ঐতিহাসিকভাবে জনসংখ্যার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্কের গাণিতিক তথ্য বলছে, বিশ্বের অধিকাংশ মানুষই মূলত এমন অঞ্চলে বাস করে যেখানে বার্ষিক গড় তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এর বাইরে দক্ষিণ এশিয়ার কয়েকটি অঞ্চলে বার্ষিক তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিছু জনগোষ্ঠী বসবাস করে। তবে, সেসব অঞ্চলে বছরে একবার বর্ষা আসে। বৃষ্টিপাতের কারণে খাদ্য উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। জমিতে সেচ দেওয়া যায়।

কোহলার জানান, অন্যান্য প্রাণীর মতো মানুষও একটি নির্দিষ্ট জলবায়ুতেই খাপ খাইয়ে নিতে পারে।

তিনি বলেন, একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে আমি সবসময়ই শিক্ষার্থীদের বলেছি প্রযুক্তি, বুদ্ধি ও প্রচলিত সংস্কৃতির কারণে মানুষ যেকোনো জায়গায় বসবাস করতে সক্ষম। তবে, এটাও সত্য যে উপযুক্ত তাপমাত্রার কারণেই পৃথিবীর কয়েকটি অঞ্চলে তুলনামূলক বেশি মানুষ বসবাস করে থাকে ও অর্থনৈতিকভাবেও এ অঞ্চলগুলো সবচেয়ে বেশি উৎপাদনশীল।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬