মা হলেন কোয়েল!

০৫ মে ২০২০, ১১:০৮ AM

© ফাইল ফটো

লকডাউনের মধ্যেই বাংলা বিনোদন জগতে এল সুখবর। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের পরিবারে এল তাঁদের প্রথম সন্তান। মঙ্গলবার ( ৫ মে ) ভোরে তার কোলজুড়ে আসে ফুটফুটে একটি পুত্র সন্তান। কোয়েলের মা স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোয়েল মল্লিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি।

ওই ঘোষণায় তিনি জানান, আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি।.... আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।

২০১৩ সালে পাঞ্জাবি এবং বাঙালি মতে নিশপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬