করোনায় বাতিল জিম্বাবুয়ের পুরো ক্রিকেট মৌসুম

০৫ মে ২০২০, ১০:১৫ AM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ সালের ক্রিকেট মৌসুম বাতিল করে দিয়েছে ক্রিকেট বোর্ড। যার ফলে ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’- কোন টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন দলের নামও ঘোষণা করা হবে না। আর এ কথা অনেক আগেই বলেছিলেন, সাবেক অধিনায়ক ও দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। তিনি বলেছিলেন, করোনাভাইরাসের আঘাত বেশ ভারী হয়েই পড়বে জিম্বাবুয়ের ক্রিকেটে। অক্ষরে অক্ষরে মিলে গেল তার এই কথা।

গত ১৮ মার্চ থেকে বন্ধ ছিল জিম্বাবুয়ের সবধরনের ক্রিকেট। পরে ৩০ মার্চ থেকে লকডাউনে চলে যায় পুরো জিম্বাবুয়েই। যা প্রাথমিকভাবে ছিল ৩ মে পর্যন্ত। তবে সেটি বাড়িয়ে দেয়া হয়েছে আরও দুই সপ্তাহ। তাই এমতাবস্থায় ক্রিকেট মৌসুম পুনরায় শুরু করার চিন্তা বাদ দিয়েছে জিম্বাবুয়ে।

ক্রিকেট স্থগিত হওয়ার আগে প্রথম শ্রেণির টুর্নামেন্টে ইগলস এবং লিস্ট ‘এ’তে শীর্ষে ছিল টাস্কার্স। তবে দুই টুর্নামেন্টের কোনটিতেই সমানসংখ্যক ম্যাচ খেলেনি সব দল। যার ফলে চ্যাম্পিয়ন দলের না ঘোষণা করে দেয়াটা ন্যায়বিচার মনে করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

বোর্ডের ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন, আমরা ইতোমধ্যে মৌসুম শেষ করার দিকেই ছিলাম। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমাদের মনে হয়েছে, শিগগিরই এখানে ক্রিকেট শুরু করা সম্ভবপর হবে না। তাই জরুরি ভিত্তিতে ২০১৯-২০ মৌসুম বাতিল করে দেয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬