ভারত

ডাক্তারের যৌন নিপীড়নের শিকার করোনা আক্রান্ত রোগী

০৪ মে ২০২০, ০৭:৫৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে ভারতে চলছে লকডাউন। আক্রান্ত থেকে আতঙ্ক বিরাজ করছে দেশটিতে। হাসপাতালগুলাতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় এক চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৪৪ বছর বয়সী পুরুষ রোগীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার ভারতের মুম্বাই সেন্ট্রাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ৩৪ বছরের ওই চিকিৎসকও পুরুষ। যৌন নিপীড়নের অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ডাক্তার ঘটনার মাত্র একদিন আগে হাসপাতালটিতে যোগদান করেছেন। তার বিরুদ্ধে রোগীকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে। রোগী এই ঘটনাটি সিনিয়র ডাক্তারকে জানানোর সাথে সাথে তারা মুম্বাই পুলিশকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, কভিড-১৯ রোগীর সংস্পর্শে আসায় তারা অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করেনি। পরিবর্তে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেই গ্রেফতার করা হবে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৭ (অপ্রাকৃত অপরাধ), ২৬৯ (কাজে অবহেলা) এবং ২৭০ (সংক্রামক রোগ ছড়িয়ে দিয়ে জীবন বিপন্ন করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬