ছয় মাস ২০ ভাগ বেতন কম নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল ২০২০, ১২:০৭ PM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। এরমধ্যেই আগামী ছয় মাস ২০ ভাগ বেতন কম নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান। বুধবার (১৫ এপ্রিল) তিনি এ ঘোষণা দিয়েছেন।

শুধু প্রধানমন্ত্রীই নন, জাসিন্দা আর্দানের মন্ত্রিসভার অন্য মন্ত্রীরাও আগামী ৬ মাস শতকরা ২০ ভাগ কম বেতন নেবেন। সরকারি খাতের বড় বড় কর্মকর্তা ও অন্যান্য রাজনীতিকদের বেতনও কর্তন করা হবে।

জাসিন্দা আর্দান বলেছেন, যারা করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহীত পদক্ষেপে কর্মসংস্থান হারিয়েছেন, বেতন কর্তনের শিকার হয়েছেন অথবা যারা বেতনভর্তুকির আওতায় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরও বলেন, বিভিন্ন স্তরের মধ্যে যদি ফারাক বা বৈষম্যের কোনো পার্থক্য থেকে থাকে তাহলে কমিয়ে আনার এখনই সময়। তাই এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬