রোগী নেই, বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল

১৪ এপ্রিল ২০২০, ০৯:০৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস আক্রন্ত রোগী না থাকায় বুধবার (১৫ এপ্রিল) বন্ধ করে দেওয়া হয়েছে আক্রান্তদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতাল। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।

ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর উহানে করোনাভাইরাস শনাক্তের পর এটি ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনা মোকাবিলায় ও এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এ হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহে হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। হাসপাতালে শয্যা সংখ্যা ১ হাজার ৬০০।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬