মানবতার বাজারে ত্রাণের সঙ্গে ইলিশ দেয়া হলো অসহায়দের

১৪ এপ্রিল ২০২০, ০৭:৫১ PM

© সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালে ত্রাণ সহায়তার সঙ্গে ইলিশ মাছ দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘বৈশাখী মানবতা বাজার’ থেকে বিত্তহীনদের ওই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

বাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ৭০ জনের হাতে বৈশাখী মানবতার বাজার তুলে দেয়া হয়েছে। বাসদের বরিশাল জেলা ও মহানগর শাখা ফকিরবাড়ি কার্যালয়ে এই আয়োজন করে।

ইলিশ পেয়ে বাজার নিতে আসা অনেকেই তাদের খুশির কথা জানিয়েছেন। বাসদের জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন জানান, ‘মানবতার বাজার থেকে দরিদ্রদের সংসারের প্রয়োজনীয় সবকিছু গত এক সপ্তাহ যাবৎ দিয়ে আসছি। নতুন বছরে বিনামূল্যে অসহায় মানুষগুলো একটু হলেও বর্ষবরণের স্বাদ পাবে। সেজন্য এই সহায়তার সঙ্গে ইলিশ মাছ ও মুড়ি দেওয়া হচ্ছে। এর নাম দিয়েছি বৈশাখী মানবতার বাজার।’

সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, ‘বাজারে চাল, ডাল, তেল, লবণ ছাড়াও সবজি ও কিছু সাধারণ ওষুধও দিচ্ছি। তবে মানুষগুলো প্রায় কখনোই ইলিশ মাছ কিনে খেতে পারেন না। সেজন্য বর্ষবরণের প্রথম দিন তাদেরকে একটি করে ইলিশ মাছ দেওয়া হয়েছে।’ সামাজিক দূরত্ব মেনে এই কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬