অভিনেত্রী নুসরাতের বাবা করোনায় আক্রান্ত

১৪ এপ্রিল ২০২০, ০৬:১৫ PM

© সংগৃহীত

কলকাতা জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত রোববার জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে কলকাতার ইএম বাইপাসের পাশে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নুসরাতের বাবা ডায়াবেটিক রোগী। রোববার প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষাতে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

এদিকে সংক্রমণ কতটা ঝুঁকিপূর্ণ তা জানতে আবারো নুসরাত তার বাবার নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অনুরোধের পর ফের সাংসদের বাবার লালরসের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

সোমবার নুসরাত গণমাধ্যমকে বলেছিলেন, তাঁর বাবাকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তিনি বাবার শ্বাসকষ্টের কথা অস্বীকার করেন। তবে তিনি দাবি করেছিলেন, হাসপাতাল সবারই কোভিড পরীক্ষা করছে। তাই তাঁর বাবারও লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬