ইংল্যান্ডে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

১২ এপ্রিল ২০২০, ০৯:৩৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৭৩৭ জন করোনায় মারা গেছে। এ নিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জনে।

দেশটিতে গত কয়েকদিনে প্রতিদিন প্রায় এক হাজার করে মানুষের মৃত্যুর খবর আসছিল। সেই হিসাবে আজকের মৃতের সংখ্যা হ্রাসের খবরটি তাদের জন্য স্বস্তির। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুইদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত পড়শু একদিনে মৃতের সংখ্যা ছিল ৯৩৮ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২৮৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৮৪ হাজার ২৭৯ জন।

করোনা আক্রান্ত প্রধানমন্ত্রী বরিস জনসন আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার ভর্তি করা হয় তাকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটেও (আইসিইউ) দুইদিন ভর্তি ছিলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে করোনার সংক্রমণ এখন সেখানে ‘সর্বোচ্চ শিখরে’ পৌঁছাচ্ছে। একদিনে মৃত্যুর হিসাবে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে যাওয়ার পর এমন শঙ্কা করা হয়। দেশটিতে এখন লকডাউন চলছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬