লকডাউন: ঘরে খাবার না থাকায় ৫ সন্তানকে নদীতে ফেলে দিলেন মা

১২ এপ্রিল ২০২০, ০৩:২৮ PM

© ফাইল ফটো

লকডাউনের ফলে ঘরে খাবার শেষ হয়ে যাওয়ায় নিজের পাঁচ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিয়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। এ ঘটনায় মা কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ভারতে করোনাভাইরাসের বিস্তার রোধে ২১ দিনের লকডাউন চলছে। টানা গৃহবন্দি থাকতে হচ্ছে তাদের। কাজ না থাকায় উপার্জন বন্ধ। তাই ঘরে মজুদ রাখা খাবার শেষ হয়ে যায় ওই পরিবারের। কোন কিছু বুঝে উঠতে না পেরে সন্তানদের নদীতে ফেলে দেন তিনি।

এদিকে সন্তানদের নদীতে ফেলার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শিশুদের উদ্ধার করার জন্য গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আগে ৫ শিশুকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা পরে অন্যান্য তদন্ত করব।’

পুলিশের হাতে আটক ওই মহিলা জানিয়েছেন, লকডাউনের কারণে তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছেন না এবং কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দিন মজুর।

সূত্র- ডেইলি হান্ট।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬