স্পেন

করোনাভাইরাসে বেকার ৩৫ লাখ মানুষ, বড় বিপর্যয়

১১ এপ্রিল ২০২০, ০৯:০৩ PM
প্রতীকী

প্রতীকী

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ফলে স্পেনে বেকার হয়ে পড়েছে ৩৫ লাখ মানুষ। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। দেশটির এ অর্থনৈতিক মন্দায় বড় বিপর্যয়ের আশংকা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দেশটির সরকার জানিয়েছে, শুধু মার্চেই বেকার হয়েছে আট লাখ মানুষ। খবর ইউরাক্টিভের

স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বলেছেন, দেশজুড়ে লকডাউনের কারণে মার্চ মাসে চাকরি হারিয়েছে আট লাখ ৩৪ হাজার মানুষ। লকডাউনের কারণে দেশটিতে ১২ এপ্রিল পর্যন্ত জরুরি সেবাকর্মী ছাড়া সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, স্পেনে বেকার লোকের সংখ্যা তিন লাখ বেড়েছে। বেকারত্বের সংখ্যার দিক দিয়ে এটা ঐতিহাসিক ফিগার নয় কিন্তু মাসিক ভিত্তিতে এটি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ মানুষ বেকার হিসেবে নিবন্ধন করেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেশগুলোর তালিকায় স্পেনের অবস্থান তৃতীয়। আর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে। সেখানে করোনায় এখন পর্যন্ত ১৬ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ।

জানা গেছে, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সার্ভিস সেক্টর। বার ও রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে দুই লাখ ৬ হাজার ১৬ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বেকার হয়েছে নির্মাণখাতে। সেখানে বেকারত্ব বেড়েছে ২২.৯২ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে কৃষিখাত। এই খাতে ৬ হাজার ৫২০ বেকার হয়েছে, যা মোট বেকার হওয়া লোকের ৪.২৬ শতাংশ।

ডিয়াজ বলেন, ভাইরাসটির সুনির্দিষ্ট কোনও লিঙ্গের ওপর প্রভাব নেই কিন্তু শ্রমবাজার খুবই লিঙ্গ পক্ষপাতীমূলক। ২০ লাখ নারী বেকার হয়ে পড়েছে বলেও জানান তিনি।

[ইউরাক্টিভের প্রতিবেদনটি দেখুন এখানে]

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬