করোনা কেড়ে নিলো ব্রিটিশ তারকার প্রাণ

১১ এপ্রিল ২০২০, ০৪:০৭ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ অভিনেত্রী হিলারি হিথ। ৭৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

এছাড়া বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের বরাত দিয়ে হিলারি হিথের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।

ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেয়া এই অভিনেত্রীর হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন। রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি যথাক্রমে ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়। দুটি সিনেমায় সফলতার মুখ দেখে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬