করোনা আক্রান্ত লিভারপুল কিংবদন্তি ডালগিশ

১১ এপ্রিল ২০২০, ১১:০৭ AM

© ফাইল ফটো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লিভারপুলের কিংবদন্তি ফরোয়ার্ড স্যার কেনি ডালগিশ। ৬৯ বছর বয়সী সাবেক স্কটিশ তারকার কোভিড-১৯ পজিটিভ খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

আক্রান্ত হলেও ডালগিশের শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ দেখা দেয়নি শুরুতে। বুধবার (০৮ এপ্রিল) শিরায় প্রদানের জন্য এক অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির পর করোনা ভাইরাস সংক্রমিত কিনা তা জানার জন্য রুটিনমাফিক পরীক্ষা করা হয় সাবেক সেল্টিক তারকাকে। আর ‘অপ্রত্যাশিতভাবে’ ফলাফল আসে পজিটিভ। এমনটাই জানায় ডালগিশের পরিবার।

উল্লেখ্য, ১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে ডালগিশ সেল্টিকের জার্সিতে চারবার স্কটিশ লিগ শিরোপা জিতেছেন। অ্যানফিল্ডে খেলোয়াড় ও কোচ হিসেবে আটবার লিগ চ্যাম্পিয়নশিপ এবং তিনবার ইউরোপীয়ান কাপ জিতেছেন তিনি।

এছাড়া কোচ হিসেবে তিনি ব্ল্যাকবার্ন রোভারস, নিউক্যাসল ও সেল্টিকে দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬