সিঙ্গাপুরে অনলাইন ক্লাসে হ্যাকারের হানা, ছাত্রীদের বাজে প্রস্তাব

১১ এপ্রিল ২০২০, ০৮:৩১ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের মহামারি এ পরিস্থিতিতে সব দেশের মতো সিঙ্গাপুরেও বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অনলাইনে অ্যাপসের মাধ্যমে ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে দেশটির সরকার। এবার সেখানেও বাধ সেধেছে হ্যাকাররা। তাদের কবলে পড়ে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহার করে ক্লাস নেয়া বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি অনলাইনে একটি ভূগোল ক্লাসে হঠাৎই স্ক্রিনের ওপর অশালীন ছবি ভেসে ওঠে এবং অচেনা মানুষেরা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকে।

সিঙ্গাপুরের শিক্ষাপ্রযুক্তি মন্ত্রী অ্যারোন লোহ বলেন, এগুলো খুবই গুরুতর ঘটনা। শিক্ষা মন্ত্রণালয় ঘটনাগুলো তদন্ত করছে এবং পুলিশের কাছে অভিযোগও করবে। তবে ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।

অ্যারোন বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যতদিন নিরাপত্তা সমস্যার সমাধান না হচ্ছে ততদিন আমাদের শিক্ষকরা জুম ব্যবহার বন্ধ রাখবেন।

এছাড়া, অনলাইন ক্লাসে সংযুক্ত হওয়ার বিষয়ে অতিরিক্ত নিরাপত্তা প্রটোকল অনুসরণ এবং ক্লাসের লিংক শিক্ষার্থী ব্যতিত কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

নিরাপত্তা ঘাটতির বিষয়ে জুমের বিরুদ্ধে অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়। একই সমস্যার কারণে তাইওয়ান ও জার্মানি ইতোমধ্যেই ভিডিও অ্যাপটি নিষিদ্ধ করেছে। সবধরনের করপোরেট ল্যাপটপে জুমের ডেস্কটপ ভার্সন নিষিদ্ধ করেছে গুগল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬