জনসনকে সতর্ক করা সেই বাংলাদেশি চিকিৎসক নিজেই মারা গেলেন

১০ এপ্রিল ২০২০, ০১:৫৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মাবুদ চৌধুরী (৫২) নামে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল লন্ডনের রমর্ফোডের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৫ দিন সেখানে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ডা. আব্দুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে ব্রিটিশ মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন।

মৃত্যুর আগে গত ১৮ মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করেছিলেন তিনি। পিপিই নিয়ে তিনি বলেছিলেন, স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে আরও পিপিই প্রয়োজন। গার্ডিয়ানসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে খবরটি গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে।

ওইদিন এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে তিনি  ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রত্যেক স্বাস্থ্যকর্মী জরুরি ভিত্তিতে পিপিই দেয়ার বিষয়টি নিশ্চিত করার আহবান জানিয়েছিলেন। ডা. আব্দুল মাবুদ পূর্ব লন্ডনের হোমেরটন হাসপাতালের ইউরোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছিলেন, স্বাস্থ্যকর্মীরা রোগীর সংস্পর্শে যায় এবং অন্যদের মতো পরিবার ও সন্তান নিয়ে রোগমুক্ত পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এ মানবিক অধিকার তাদের আছে বলেও তিনি উল্লেখ করেন।

জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬