করোনায় আক্রান্তের ক্ষেত্রে সব দেশকে ছাড়িয়ে গেল নিউইয়র্ক

১০ এপ্রিল ২০২০, ০১:৩৮ PM

© বিবিসি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। সেখানে এখন পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী। এমনকি ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি ও স্পেনকেও ছাড়িয়ে গেছে নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অথচ স্পেনে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৩ হাজার এবং ইতালিতে এক লাখ ৪৩ হাজার। খবর: বিবিসি।

নিউইয়র্কে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাত হাজার মানুষ, যা স্পেন এবং ইতালিতে মৃত্যুর সংখ্যার চেয়ে কম হলেও চীনের আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যার দ্বিগুণেরও বেশি। চীনে মোট মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ৩০০।

সারাবিশ্বে এ পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষের। আর বাংলাদেশে মোট ৩৩০ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৬ জনই ঢাকা শহরের।

আর ৫৯ জন নারায়নগঞ্জে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইইডিসিআর জানায়, আগের চব্বিশ ঘণ্টায় ১১২ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬