আবারও জাকারবার্গকে পেছনে ফেললেন কাইলি

১০ এপ্রিল ২০২০, ০১:০৮ PM

© ফাইল ফটো

টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতেছেন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা কাইলি জেনার। সম্প্রতি বিশ্বের বিলিয়নিয়রদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

এতে জানানো হয়েছে, বিশ্বের ২০৯৫ জন বিলিয়নিয়রের মধ্যে একজন ২২ বছর বয়সি কাইলি। আর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারও এই মডেল।

গত বছর মার্চে এই তালিকায় প্রথম নাম লেখান কাইলি। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। এরপর নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কোটি করপোরেশনের কাছে বিক্রি করেন। বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৪ সালে নিজের কসমেটিকস ব্র্যান্ড চালু করেন কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই কসমেটিকসের মার্কেটিংয়ের কাজটি করতেন। আর অনলাইন শপের মাধ্যমে নিজের ব্র্যান্ডের কসমেটিকস গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন।

২০১৮ সালের নভেম্বরে কাইলি একটি চুক্তি করেন। এরপর থেকে তার কসমেটিকসগুলো যুক্তরাষ্ট্রের ১ হাজারেরও বেশি আলট্রা স্টোরে বিক্রি শুরু হয়। এসময় কাইলিও মোটা অঙ্কের লাভ পেতে থাকেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬