যুক্তরাজ্যে ছায়া সরকারের মন্ত্রী হলেন টিউলিপ

১০ এপ্রিল ২০২০, ০৯:৪৩ AM

© ফাইল ফটো

যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টি থেকে বাল্য শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এর আগে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির প্রাক-প্রাথমিক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে নিজের ব্লগে এ কথা জানান টিউলিপ। টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসাবে বছরের শুরু থেকে ছায়া মন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সাথে আমি কাজ করার আশা করি।

টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬