করোনা: গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ফ্রান্সে

১০ এপ্রিল ২০২০, ০৮:৩৫ AM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েং গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইউরোপের দেশ ফ্রান্সে। দেশটিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১০ জনে।

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, প্রাণঘাতী এ ভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত ৯৩ হাজার ৬৭৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৪০ হাজার ৬৩০ জন।

মহামারি আকারে ছড়ানো এ ভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে ১৮ হাজার ২৭৯ জনের প্রাণহানিতে ঘটেছে। আর আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ৪ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনে ১৫ হাজার ২৩৮ জন করোনায় মারা গেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬