© সংগৃহীত
করোনাভাইরাসের চিকিৎসায় এইচআইভি বা এইডসের ওষুধ কার্যকর হতে পারে বলে গবেষণায় প্রমাণ মিলেছে। চীনের উহান শহরের গুরুতর করোনভাইরাস রোগীদের চিকিৎসায় এইডসের ওষুধ 'ক্যালেট্রা' ব্যবহার করে সফলতা পেয়েছেন বলে দাবি করেছিলেন দেশটির চিকিৎসকরা। তাদের এই দাবি নিয়ে অনেকে সংশয়ে থাকলেও এবার ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের সেই দাবির সত্যতা মিলেছে।
উহানের জিনিন্টান হাসপাতালের প্রেসিডেন্ট ডা. ঝাং ডিঙ্গ্যু বলেছেন, 'তারা করোনা রোগীদের চিকিৎসায় অ্যাবভি কম্পানির উৎপাদিত এইডসের ওষুধ লোপিনাভির/রিটোনাভিয়ারের অফ পেটেন্ট সংস্করণ ক্যালেট্রা এবং একই সাথে দ্বিতীয় ওষুধ হিসাবে বিসমাউথ পটাসিয়াম সাইট্রেট লিখছেন। এতে দারুণ সুফলও মিলেছে।'
বৃহস্পতিবার ক্যালেট্রা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে এই ওষুধ গ্রহণ করা উপকারী। অনেক রোগী এই ওষুধ ব্যবহারে সেরে উঠেছেন। এটা ক্লিনিক্যালি প্রমাণিত।
জিনিন্টানের এই হাসপাতালে মহামারিটির সর্বোচ্চ প্রাদুর্ভাবের সময় ৫০০ করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে এখনও ১২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।
সূত্র- মিরর ইউকে।