করোনা থেকে সুস্থ হয়ে যা বললেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা

০৯ এপ্রিল ২০২০, ০৯:০২ PM

© এপি

অ্যাডা জানুস্সো, ইতালিয় নাগরিক। ১০৩ বছর বয়সে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে চিকিৎসার পর এখন তিনি সুস্থ। ‘সাহস’ এবং ‘বিশ্বাসের’ মতো গুণাবলী তাকে ভয়ঙ্কর এই ভাইরাসকে পরাজিত করতে সাহয্য করেছে বলে জানিয়েছেন তিনি।

ইউরোপের দেশ ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও একটি বড় সংখ্যক জনগোষ্ঠী রয়েছে যাদেরকে অভিহিত করা হয় ‘সুপার ওল্ড’ হিসাবে, সেখানে সবার বয়স কমপক্ষে ১০০। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে বেঁচে থাকা অতি বয়স্ক মানুষকে অনুপ্রেরণা হিসাবে নিচ্ছেন সবাই।

ইতালির পাইডমন্টের উত্তরাঞ্চলীয় লেসোনা শহরে অবস্থিত প্রবীণদের জন্য স্থাপিত আবাসস্থল মারিয়া গ্রাজিয়ায় থাকেন তিনি। এক ভিডিও কলে ১০৩ বছর বয়সী জানুস্সো বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমি ভালো আছি। আমি টেলিভিশন দেখি এবং খবরের কাগজ পড়ি।’

এসময় অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমার কিছুটা জ্বর হয়েছিল।’ তার পারিবারিক চিকিৎসক কার্লা ফার্নো মার্চেস বলেন, জানুস্সো এক সপ্তাহ ধরে বিছানায় ছিলেন।

তিনি বলেন, ‘জানুস্সো খেতে চাইছিলেন না। আমরা ভেবেছিলোম তিনি আর সুস্থ হবেন না, কারণ তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তবে একদির হঠাৎই তিনি চোখ খুললেন এবং আগের মতোই চলাচল করতে শুরু করলেন। তিনি নিজে নিজেই দাঁড়াতে পারছিলেন।’

কীভাবে এই অসুস্থতা থেকে মুক্তি পেলেন প্রশ্ন করা হলে জানুস্সো বলেন, ‘সাহস, শক্তি এবং বিশ্বাস’। এসব গুণাবলী তাকে সুস্থ হতে সাহায্য করেছে। তিনি বলেন,অন্যদের প্রতি তার পরামর্শ ‘নিজেকে সাহসী করে তুলুন, বিশ্বাস রাখুন।’ সূত্র: ইউএনবি।

গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close