ভারত থেকে নদীতে ভেসে এলো কফিন, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

০৯ এপ্রিল ২০২০, ০৮:৩৫ PM

© সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীতে দুটি কফিন ভেসে উঠেছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সেগুলো এসেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) উপজেলার পুরান বাজার খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখা যায়।

এরপর এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিলে তারা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কফিন দুটি উদ্ধার করে। উদ্ধারের পর তা খোলা হলে ভেতরে কিছু পাওয়া যায়নি। পরে পুলিশ কফিন দুটি ফের নদীতে ভাসিয়ে দেয়।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেন, খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর সেগুলো আবার নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এখন আর স্থানীয় লোকজনের মাঝে কোনো আতঙ্ক নেই বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬