সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

০৯ এপ্রিল ২০২০, ০১:১৯ PM

© ইন্টারনেট

সৌদি আরবের রাজ পরিবারের অন্তত ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদও রয়েছে। আছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্যও।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি রাজ পরিবারের কয়েকজন প্রিন্স আক্রান্তের তালিকায় আছেন। সম্প্রতি তারা ইউরোপ ভ্রমণ করেছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সেখানে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে প্রতিদিন প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) কয়েক দফায় ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ কয়েকটি শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সরকার সতর্ক করে দিয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬