এবার করোনায় প্রাণ হারালেন ইতালিয়ান অ্যাথলেট

০৯ এপ্রিল ২০২০, ১১:৫৪ AM

© সংগৃহীত

এবার নিজেই করোনাভাইরাসের(কোভিড-১৯) শিকার হয়ে প্রাণ হারালেন ইতালির সাবেক অলিম্পিক অ্যাথলেট দোনাতো সাবিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি (কোনি)। এর কিছুদিন আগেই প্রাণঘাতী এ ভাইরাসে বাবাকে হারান সাবিয়া।

এ ব্যাপারে এক বিবৃতিতে কোনি জানিয়েছে, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

এদিকে সাবিয়ার মৃত্যুতে ইতালিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন জানায়, ‘এটা শোকের ভেতর আরো বড় শোক আমাদের জন্য। দোনাতো এমন একজন মানুষ যাকে ভালো না বেসে উপায় নেই। তিনি যতটাই না প্রতিভাবান অ্যাথলেট, তার চেয়ে বেশি ভালো মানুষ ছিলেন।’

এসময় ইতালিয়ান অ্যাথলেটিক ফেডারেশন দোনাতো সাবিয়াকে একজন এক্সেট্রা অর্ডিনারি ট্যালেন্টেড অ্যাথলেট হিসেবে অভিহিত করেছে। সর্বোপরি তিনি ছিলেন একজন ভদ্র মানুষ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু যে দেশ, সেই ইতালিতে কখন কার ডাক আসে- সেটাই যেন এখন একটা অনিশ্চিত বিষয় হযে দাঁড়িয়েছে। পুরো দেশের সমস্ত জনগোষ্ঠিই এখন নিজের মৃত্যুর প্রহর গুনছে।

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬